বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রবীণ লেখক আবদুল্লাহিল কাফীর জন্মদিনে সাহিত্য একাডেমির ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৯ এম
প্রবীণ লেখক আবদুল্লাহিল কাফীর জন্মদিনে সাহিত্য একাডেমির ফুলেল শুভেচ্ছা
চাঁদপুর সাহিত্যাঙ্গনের অন্যতম পরিচিত মুখ, চাঁদপুর সাহিত্য একাডেমির সহ-সভাপতি, প্রবীণ লেখক আবদুল্লাহিল কাফীর জন্মদিনে সাহিত্য একাডেমির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) রাতে শহরের জোড়পুকুর পাড়স্থ চাঁদপুর সাহিত্য একাডেমি কার্যালয়ে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে তাঁকে এই শুভেচ্ছা জানানো হয়।
এ সময় লেখকরা তাঁর দীর্ঘ সাহিত্যচর্চা ও সাহিত্যাঙ্গনে ভূমিকার কথা তুলে ধরেন এবং তাকে শুভেচ্ছা স্মারক তুলে দেন। উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক কাদের পলাশ, নাট্যকার শরীফ চৌধুরী, শহীদ পাটওয়ারী, পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, নির্বাহী সদস্য সুমন কুমার দত্ত, কবির হোসেন মিজি, সাদ আল-আমিন, সাধারণ সদস্য  এম আর ইসলাম বাবু, আরিফুল ইসলাম শান্ত প্রমুখ।
আবদুল্লাহিল কাফী লেখকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এটি আমার জন্য বড় প্রাপ্তি। আপনাদের ভালোবাসা ও শুভকামনা আমার আগামীর পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।