বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যাত্রাবাড়ী থানা থেকে লুট হওয়া অস্ত্র কচুয়ায় উদ্ধার

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৫ এম
যাত্রাবাড়ী থানা থেকে লুট হওয়া অস্ত্র কচুয়ায় উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে গত বছর লুট হওয়া পুলিশের পিস্তল, গুলি ও ম্যাগজিনের সন্ধান মেলেছে চাঁদপুরের কচুয়ায়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১০ এর যাত্রাবাড়ি ক্যাম্পের একটি দল কচুয়ার বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করে।

র‌্যাব জানায়, কচুয়া উপজেলার মাঝিগাছা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির বসতঘরের মেঝেতে লুকানো ছিল লুট হওয়া পুলিশের অস্ত্র। গোপন সূত্রে এমন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ যন্ত্র দিয়ে স্ক্যানিং করে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

তবে এর সঙ্গে জড়িত কাউকে এখন কাউকে খুঁজে পাওয়া যায়নি।

Model Hospital

এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অস্ত্র উদ্ধারে অংশ নেওয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital