বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা

২৪’র গণঅভ্যুত্থান বিএনপি ছাড়া সফল হতো না : লায়ন হারুনুর রশিদ

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪১ পিএম
২৪’র গণঅভ্যুত্থান বিএনপি ছাড়া সফল হতো না : লায়ন হারুনুর রশিদ
চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। কয়েক হাজার নেতা–কর্মী ও সমর্থক এতে অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে নেতৃত্ব ও র‌্যালীর পুর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জের সাবেক সাংসদ লায়ন মো. হারুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে বিএনপির জন্ম হয়েছে বলেই এদেশের সকল দুর্যোগ ও দুঃসময়ে জাতীয়তাবাদী আদর্শের এই দল জনগণের পাশে দাড়িয়েছে। ২৪ এর গণঅভ্যুত্থানের বিএনপির উপস্থিতি ছাড়া এই আন্দোলন সফল হতো না। বিএনপির বর্তমান চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুরদর্শী নেতৃত্ব এবং তারেক রহমানের তারুণ্যদীপ্ত নির্দেশনায় এদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। সামনের এই দিনগুলোতে তথা এদেশের মানুষের শেষ ভরসার প্রতিকও বিএনপি। তাই আসুন বিএনপি পতাকাকে আরো মজবুত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতে কাজ করুণ।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির বিল্লাল হোসেন কোম্পানী, সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম টুটুল পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান, বিএনপি নেতা সেলিম পাটওয়ারী, পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক পেয়ার আহাম্মদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম মাহমুদ রাঢ়ী,হারুণ পাঠান, বিএনপি নেতা আ: জলিল, আ: হান্নান পাটওয়ারী, ছাত্রদল নেতা মনির হোসেন, হোসেন আহাম্মদসহ উপজেলা, পৌরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।