শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে খাল পরিষ্কার কর্মসূচী ও বর্ণাঢ্য র‌্যালী

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৭ পিএম
কচুয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে খাল পরিষ্কার কর্মসূচী ও বর্ণাঢ্য র‌্যালী

কচুয়ায় বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কচুয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাল পরিষ্কার কর্মসূচী উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালী নেতৃত্ব দিচ্ছেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কচুয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাল পরিষ্কার কর্মসূচী ও বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠানের শুরুতে কচুয়া সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন সরু খালটি পরিষ্কার কর্মসূচীর উদ্বোধন করেন,কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী। ব্যতিক্রমী এ কার্যক্রমের উদ্বোধনের সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগন। খাল পরিষ্কার কর্মসূচীর উদ্বোধন শেষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড .আনম এহছানুল হক মিলন সমর্থিত উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ এলাহী সুভাষ ও কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী। সমাবেশ শেষে নাজমুন নাহার বেবীর নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

র‌্যালীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিচ্ছবি ও বিএনপির প্রতীক ধানের শীর্ষ, ব্যান্ড পার্টি নিয়ে দলের নেতাকর্মীরা গান গিয়ে নেছে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। র‌্যালীতে অংশ নেয়- উপজেলা বিএনপির সমন্বয়ক শাহ জালাল প্রধান জালাল,উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শরফুদ্দিন,সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ফারুকী, আজিজুল ইসলাম মাস্টার,আমিনুল ইসলাম মালেক চেয়ারম্যান, জাহাঙ্গীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক সারফিন হোসাইন,মোঃ মাহবুব আলম মৃধা,পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার,সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম কমিশনার,বিএনপি নেতা তরিকুল ইসলাম তরিক,উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নুর আহমাদ আজাদ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুন নবী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা,পৌরসভা যুবদলের সভাপতি সফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক কাজী আনোয়ার উল্লাহ ফরহাদ,উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ, সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিন চৌধুরী,পৌরসভা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদ, সহসভাপতি রবিউল আলম ,সাধারণ সম্পাদক মহিন খান সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা যোগদান করেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital