বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপির সংবাদ সম্মেলনে দাবি

ওসির বিরুদ্ধে মানববন্ধনে হামলাকারীরা ফরিদগঞ্জ বিএনপির কেউ না

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৯ পিএম
ওসির বিরুদ্ধে মানববন্ধনে হামলাকারীরা ফরিদগঞ্জ বিএনপির কেউ না

ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন।

ফরিদগঞ্জ থানার ওসির বিরুদ্ধে মানববন্ধনে হামলাকারীরা বর্তমান ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কেউ না বলে দাবি করেছেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. মঞ্জিল হোসেন উপজেলা বিএনপির পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ৫ আগস্টের পর এদেশের মানুষ এখন স্বাধীন ভাবে কথা বলতে পারছে। সেই হিসেবে ফেনীর সোনাগাজী উপজেলার নুসরাতের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ থানার মোড় এলাকায় দন্ডপ্রাপ্তদের স্বজনের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ওই মানববন্ধনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। যা দুঃখজনক ও অনভিপ্রেত। এই ধরনের হামলা ও হামলাকারীদের কোন ভাবেই ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের নেতৃত্বাধীন কমিটির সকল নেতৃবৃন্দ ও সমর্থকরা সর্মথন করে না।
কিন্তু ওই ঘটনা ঘটার পর বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনায় হামলাকারীরা ফরিদগঞ্জ উপজেলা বিএনপির বলে প্রচার করা হয়। যা মোটেই সঠিক নয়। এই ঘটনার সাথে জড়িত চাঁদপুর জেলা যুবদলের সদস্য আ. মতিনকে ইতিমধ্যেই কেন্দ্রীয় যুবদল দলের সকল পদ স্থগিত করেছে। আমরা এই ঘটনাকে সমর্থন দিয়ে বলতে চাই দ্রুতলয়ে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হউক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম নজু পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন মিজি, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন, সদস্য সচিব মো. ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফ পাটওয়ারী, সদস্য সচিব ছবুর পাটওয়ারী রুবেল, পৌর মৎসজীবি দলের সভাপতি ইউনুছ বেপারী, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহাগ পাটওয়ারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লাসহ বিএনপির অঙ্গসংঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital