বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ঈদে মিলাদুন্নবীর জুলুছে অসংখ্য নবী প্রেমিকের ঢল

মাজার-মসজিদে হামলা হলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে : আল্লামা মাসউদ হোসাইন আল-কাদেরী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৭ পিএম
মাজার-মসজিদে হামলা হলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে : আল্লামা মাসউদ হোসাইন আল-কাদেরী

আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মাসউদ হোসাইন আল-কাদেরী বলেছেন, প্রিয়নবীর আগমনে ঈদ উদযাপন করা নসিবের ব্যাপার। বদনসিব যাদের তারা নবীর আগমনে খুশি হবে না এটাই স্বাভাবিক। যেমন খুশি হতে পারেনি ইবলিশ মালউন শয়তান। সেই ইবলিশ শয়তানের প্রেতাত্মারা আজো আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। রবিউল আউয়াল মাস আসলেও এদের চুলকানি শুরু হয়।

ঈদে মিলাদুন্নবী নিয়ে তারা নানা বিভ্রান্তিমূলক ফতোয়া দিতে থাকে। শয়তানের মত অনুসরণ করে তারা নানা যুক্তি দিয়ে থাকে। অথচ কোরআনে পাকে আল্লাহ পাক নিজেই নির্দেশ দিয়েছেন তাঁর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাকে পেয়ে খুশি উদযাপন করতে। সে জন্যই মুমিন মুসলমানগণ রবিউল আউয়াল মাসে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র বেলাদাত শরীফকে উপলক্ষ করে ঈদ উদযাপন করে। আর এই ঈদ উদযাপনই হচ্ছে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী।

তিনি ২০২৪’র ৫ আগস্টের পর দেশের বিভিন্ন জায়গায় মাজার ও মসজিদে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হুঁশিয়ার করে দিতে চাই- আর ছাড় নয়। এবার প্রতিরোধ গড়ে তোলা হবে, দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। তাই এখনও যেসব সুন্নী মুসলমান নানা দলে-মতে বিভক্ত হয়ে আছেন, তাঁদেরকে বলবো- ঐক্যবদ্ধ হোন, বাতেলদের প্রতিরোধ গড়ে তুলুন। আর বসে থাকার সময় নেই।

মাওলানা মাসউদ হোসাইন চাঁদপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আয়োজনে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।

Model Hospital

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত অনুষ্ঠান চলে। আলোচনা পর্বের পর কয়েক হাজার নবী প্রেমিক সুন্নী মুসলমান শহরে ঈদে মিলাদুন্নবীর জুলুছ বের করে।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আনম মুহিবুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জশনে জুলুছ উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা এএইচএম আহসান উল্লাহ এবং সদস্য সচিব পীরজাদা মাওলানা খাজা মোহাম্মদ জোবায়েরের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাউছিয়া বোরহানিয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা মুহাদ্দিস রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুফতি ফজলুল কাদের বাগদাদী, আহলে সুন্নাত ওয়াল জামাআত কচুয়া উপজেলার সভাপতি মাওলানা আলমগীর শাহ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. এমদাদুল হক পাটওয়ারী, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাশেম শাহ মিয়াজি, দাসাদী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মেহেদী হাসান রুহানী, বাগাদী দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহফুজ উল্লাহ ইউসুফী প্রমুখ ওলামায়ে কেরাম।

উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, সাংবাদিক সম্পাদক গাজী মোহাম্মদ আবদুর রাহীম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ কামরুল হাসান বাবু প্রমুখ নেতৃবৃন্দ।

সবশেষে মিলাদ কিয়াম ও দোয়া মুনাজাতের পর তবররুক বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital