বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়

মনোনয়ন আল্লাহ ও তারেক রহমানের হাতে : সলিম উল্যাহ সেলিম

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৩ পিএম
মনোনয়ন আল্লাহ ও তারেক রহমানের হাতে : সলিম উল্যাহ সেলিম
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম বলেছেন, “বিএনপি ঐক্যবদ্ধ। কেউ বিএনপিকে বিভক্ত করার চেষ্টা করবেন না। মনে রাখবেন—চাঁদপুরে শেখ ফরিদ আহমেদ মানিক এবং ফরিদগঞ্জে এম এ হান্নানই শেষ কথা। তাদের নেতৃত্বেই বিএনপির সকল কার্যক্রম পরিচালিত হবে।”
তিনি আরও বলেন, “যারা মনোনয়ন প্রত্যাশী আছেন তাদের অবশ্যই দলীয় শৃঙ্খলা ও তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। দয়া করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। মনোনয়নের বিষয়ে আল্লাহ তায়ালা ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়া আর কেউ নিশ্চিত করতে পারেন না। তাই নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করুন। সামনে কঠিন সময় আসছে, সেই লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। দল অবশ্যই গ্রহণযোগ্য ও জরিপ অনুযায়ী শীর্ষ ব্যক্তিকেই মনোনয়ন প্রদান করবে।”
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ এলাকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল বাশার মুকুল পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মো. ইউনুছ, মজিবুর রহমান দুলাল, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, মহসিন মোল্লা, আব্দুল খালেক পাটোয়ারী, ফারুক হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন মিজি।
এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় শেষে বিশাল র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।