বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে আল ইকরা মাদ্রাসার সবক প্রদান

জাগতিক শিক্ষায় শিক্ষিতরাই পিতা-মাতাকে বৃদ্ধাশ্রম পাঠায় : হাফেজ নাজমুস সাকিব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৫ পিএম
জাগতিক শিক্ষায় শিক্ষিতরাই পিতা-মাতাকে বৃদ্ধাশ্রম পাঠায় : হাফেজ নাজমুস সাকিব

চাঁদপুর আল ইকরা তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় পদক প্রাপ্ত হাফেজ নাজমুস সাকিব।

চাঁদপুরে আল ইকরা তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্বোধন ও সবক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের ওয়্যারলেস বাজার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় পদক প্রাপ্ত হাফেজ নাজমুস সাকিব।

তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্ন রয়েছে মাদ্রাসায় পড়লে কি হবে? মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও মাদ্রাসা শিক্ষক হবে। এই কথাটি আজ থেকে ১০-১৫ বছর আগের কথা ছিল। বর্তমানে একজন আলেম মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজে সকল কাজে অগ্রাধিকার পেয়ে এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, উদাহরণ হিসেবে একটি শিশু যতটুকু জাগতিক শিক্ষা অর্জন করছে তার চেয়ে মাদ্রাসা শিক্ষার্থীরা আরো বেশি অগ্রসর রয়েছে। যে সন্তানকে এতিমখানা মনে করে মাদ্রাসার শিক্ষা না দিয়ে স্কুল কলেজে পড়ালেখা করানো হয় তারা হয়তো জাগতিক শিক্ষা শিক্ষিত। অথচ মাদ্রাসা শিক্ষার চেয়ে জাগতিক শিক্ষায় শিক্ষিতরাই পিতা-মাতাকে বৃদ্ধাশ্রম পাঠায়।

Model Hospital

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী হাফেজ মঈনুদ্দিন মিসবাহ।

এসময় প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল আজিজ চাঁদপুরী, বরকন্দাজ বাড়ী জামে মসজিদের খতিব মাও. দ্বীন ইসলাম চাঁদপুরী, মতলব দারুল আরকাম মাদ্রাসার শিক্ষা সচিব মাও. মুফতি ফরহাদ হোসাইনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ইসলামী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital