বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে রোরোপিট খাল পরিষ্কার করলেন শিক্ষার্থীরা

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫০ পিএম
ফরিদগঞ্জে রোরোপিট খাল পরিষ্কার করলেন শিক্ষার্থীরা

ফরিদগঞ্জে স্বেচ্ছায় খাল পরিস্কার করছে শিক্ষার্থীরা।

চাঁদপুর সেচপ্রকল্প ভুক্ত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কচুরিপানা পরিপূর্ণ বোরোপিট খালগুলো পরিষ্কার করলেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের শতাধিক শিক্ষার্থী চান্দ্রা এলাকায় এই পরিস্কার কার্যক্রমে অংশ নেয়।

কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ মুকবুল আহমেদ রহমান জানান, কৃষি আবাদে ভরপুর ফরিদগঞ্জ উপজেলার এইঅংশে খালের পানি কচুরিপানার কারণে নষ্ট ও দূষিত হয়ে পড়ে। ফলে সাধারণ মানুষ ও কৃষকদের এই পানি ব্যবহার করা দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। আমাদের কলেজ ও স্কুল শাখার শতাধিক শিক্ষার্থী স্বেচ্ছাশ্রমে বোরোপিট খালের কচুরিপানা পরিষ্কার শুরু করেছে।

বৃহস্পতিবার সকালে কার্যক্রম শুরুর প্রাক্কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া এই উদ্যোগে অংশীজন হতে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা উৎসাহ প্রদান করেন।

Model Hospital

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, সিআইপি কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আলমগীর হোসেন দুলাল, সম্বয়ক রহিমা কলি প্রমুখ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital