শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক অভিযান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৩ এম
ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক অভিযান

শাহরাস্তি উপজেলায় ব্র্যাকের উদ্যোগে ২য় দিন ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে “ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

“ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা সবচেয়ে বড় শক্তি। এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার ৩ টি ইউনিয়নে মাইকিং, প্রচার ও পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হলো ।”

এসময় উপস্থিত ছিলেন, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের শাহরাস্তি উপজেলা প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন পলক, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের (সিসিএইচ) অফিসার মিজানুর রহমান, মেহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিৎ সরকার।

এছাড়াও ক্লিনিং ক্যাম্পেইনে অংশ নেয় শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম এর দলনেতা:- গাজী নাভিদ ইশতিয়াক, কার্যনির্বাহী কমিটির সদস্য:প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ ডিপার্টমেন্টের:-বি:প্র:- শাহারিয়ার নাফিজ।
এবং বি:উপ:প্র:- রুবায়েদ বিন মোর্শেদ।

Model Hospital

প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম ডিপার্টমেন্টের:-বি:প্র:-জাহিদুল ইসলাম। এবং বি:উপ:প্র:-মারুফ মজুমদার। আইসিটি মিডিয়া ও যোগাযোগ ডিপার্টমেন্টের:-বি:প্র:- মেহেরাব হোসেন শান্ত। এবং বি:উপ:প্র:- তহিদুল ইসলাম জিসান। স্বাস্থ্য সেবা ডিপার্টমেন্টের:বি:উপ:প্র:-নুসরাত জাহান দোলা। দুর্যোগ ডিপার্টমেন্টের:- বি:উপ:প্র:-রাকিব হোসেন। তহবিল ডিপার্টমেন্টের : বি:প্র :- আরাফাত হোসেন।এবং শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট এর যুব সদস্য ও স্থানীয় যুব স্বেচ্ছাসেবীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital