বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কবির হোসেন মিজি সম্পাদিত ছোট কাগজ জানালা'র মোড়ক উন্মোচন

জানালা মানুষকে সুন্দর স্বপ্ন দেখায়, কল্পনার জগতে নিয়ে যায় : ইউএনও সাখাওয়াত জামিল সৈকত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪২ পিএম
জানালা মানুষকে সুন্দর স্বপ্ন দেখায়, কল্পনার জগতে নিয়ে যায় : ইউএনও সাখাওয়াত জামিল সৈকত
দৈনিক চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি গীতিকার ও লেখক কবির হোসেন মিজি সম্পাদিত, চাঁদপুর থেকে প্রকাশিত সাহিত্যের ছোট কাগজ জানালা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় চাঁদপুর সাহিত্য পরিষদের আয়োজনে শহরের জোড় পুকুর পাড়স্থ চাঁদপুর সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এর মোড়ক উন্মোচন করেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত জামিল সৈকত।
এসময় তিনি বলেন, সাহিত্যের ছোট কাগজ জানালা’র গীতিকবিতা সংখ্যাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এ সংখ্যাটি বৈশ্বিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ, কারণ গীতিকবিতা সবসময় সাধারণ মানুষের অনুভূতির সঙ্গে নিবিড়ভাবে মিশে থাকে।
এই ছোট কাগজটি সময় নিয়ে পড়ার মতো একটি প্রকাশনা। এর প্রতিটি লেখা গীতিকবিতায় রচিত, যা পাঠকের মন ছুঁয়ে যাবে। বিশেষ করে প্রচ্ছদটি বেশ চমৎকার হয়েছে। গীতিকবিতা সংখ্যা হিসেবে এর নাম জানালাও দারুণ অর্থবহ।
তিনি বলেন, জানালা মানেই দৃষ্টি, জানালা দিয়ে আমরা চাঁদ, সূর্য, প্রকৃতি ও অসংখ্য দৃশ্য দেখি। জানালা ছাড়া যেমন ঘর কল্পনা করা যায় না, তেমনি জানালা মানুষকে সুন্দর স্বপ্ন দেখায়, কল্পনার জগতে নিয়ে যায়। আমি চাই, চাঁদপুরে এ ধরনের সাহিত্যচর্চা আগামীতেও অব্যাহত থাকুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও সাহিত্য একাডেমির সাবেক মহাপরিচালক রোটাঃ কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ, সাহিত্য একাডেমির সহ-সভাপতি আবদুল্লাহিল কাফী।
চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নূরে আলম পাটওয়ারীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহিদ নয়নের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক (গবেষক) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, কবি ও লেখক  নুরুন্নাহার মুন্নি, চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিম, সাধারণ সম্পাদক স্বাদ আল-আমিন, সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য মনিরুজ্জামান বাবলু, লেখক এইচ এম জাকির, জানালা শিরোনামে স্বরচিত গীতিকবিতা পাঠ করেন, এএম সাদ্দাম হোসেন।
এ সময় জানালার সহযোগী সম্পাদক আলমগীর হোসেন আঁচল সহ চাঁদপুরের বিভিন্ন লেখক বৃন্দরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।