বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধে ক্যাম্পেইন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৯ পিএম
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধে ক্যাম্পেইন

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন।

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (ক্লিনিং ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)’ সকালে সিভিল সার্জন কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ রাখতে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। এর প্রধান উদ্দেশ্য হলো মশাবাহিত রোগ, যেমন ডেঙ্গু চিকুনগুনিয়া সম্পর্কে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং মশার সম্ভাব্য উৎপত্তিস্থলগুলো পরিষ্কার করা।

তিনি আরও বলেন, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বাধ্যতামুলক। আমাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস, হাসপাতালসহ সবখানেই এই পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন। ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি আমাদের সহযোগিতায় এবং আমাদের সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করছে।

Model Hospital

ক্লিনিং ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবক হিসেবে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা ইউনিটের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। ক্যাম্পেইন চলাকালে তারা সিভিল সার্জন অফিসের আশেপাশে ময়লা আবর্জনা, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, পুরাতন টায়ার পরিস্কার করে মানুষকে উদ্ধুদ্ধ করেন।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, ব্র্যাকের চাঁদপুর জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফা, চাঁদপুর সদর ব্রাকের প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন, সদর উপজেলার ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ্ প্রোগ্রাম অফিসার মোঃ বেলাল হোসেন, চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, জুনিয়ার স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ইউসুফ, জেলা ইপিআই সুপারিনটেনডেন্টে মুহাম্মদ আজিজুল ইসলাম সবুজ, প্রধান সহকারী মোঃ সামছুল আলম, যুব রেড ক্রিসেন্টের যুব প্রতিনিধি ওমর বিন ইউসুফ চৌধুরী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।