বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ

বৃহস্পতিবার চাঁদপুর হাসান আলী মাঠে সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৩ পিএম
বৃহস্পতিবার চাঁদপুর হাসান আলী মাঠে সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার গণ সমাবেশ সফল করার লক্ষ্যে দাওয়াতি-প্রচারণা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ,

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও খুনীদের দৃশ্যমান বিচারের দাবিতে আগামিকাল ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠে বিশাল গণসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা।
সংগঠনের যুগ্ম-মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। গণসমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থীগণ।
গণসমাবেশ উপলক্ষে চাঁদপুরের আনাচে-কানাচে চলছে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতে চলছে ব্যানার, ফেস্টুন, পোস্টার সাঁটানোর কাজ। সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও ইসলাম, দেশ ও মানবতার পক্ষের সকল শক্তি  ইনশাআল্লাহ সমাবেশে নিজেদের অবস্থান জানান দেবে।
সমাবেশ বাস্তবায়ক কমিটির এক সভায় জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর চাঁদপুরে এই প্রথম বিশাল গণসমাবেশের আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা। তিনি এ সমাবেশকে সফল করার জন্য জেলাবাসির প্রতি আহ্বান জানান।
সংগঠনের সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, মাওলানা আফসার উদ্দিন, মাওলানা জামিল আহমাদ জাকির, শাহজামাল গাজী সোহাগ, মাওলানা নাসির উদ্দীন, মাওলানা হেলাল আহমাদ, মাওলানা আবু বকর, মাওলানা আবদুল্লাহ তপাদার, মাওলানা নুরুদ্দীন খান, মুফতি মানসুর আহমাদ, মুফতি আল-আমিন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।