বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আমার ভুল হয়েছে, গায়ে হাত তোলা উচিত হয়নি; আটক শাহরাস্তি পৌর বিএনপি নেতা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৯ পিএম
আমার ভুল হয়েছে, গায়ে হাত তোলা উচিত হয়নি; আটক শাহরাস্তি পৌর বিএনপি নেতা

চাঁদপুরের শাহরাস্তিতে মেহের রেলস্টেশনের স্টেশন মাস্টারের ওপর হামলার অভিযোগে পৌর বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রেলওয়ের জমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে মেহের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে চাঁদপুর জিআরপি থানার ওসি রাজিব চন্দ্র কর ঘটনাস্থলে তদন্তে যান।

তদন্ত চলাকালীন সময়ে অভিযুক্ত দেলোয়ার হোসেন স্টেশন মাস্টারের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন। মুহূর্তেই এলাকাবাসী সেখানে ভিড় জমায়। এ সময় তদন্তকারী কর্মকর্তা তদন্ত অসম্পূর্ণ রেখেই স্থান ত্যাগ করেন।

পরে শাহরাস্তি থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন ঘটনাস্থলে পৌঁছে দেলোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে যান।

Model Hospital

স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, “দেলোয়ার হোসেন রেলওয়ের জমি কৃষি লিজ নিয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ করে দখল করে রেখেছেন। বিষয়টি আমি লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাই। তদন্ত কর্মকর্তার উপস্থিতিতেই তিনি আমাকে মারধর করেন।”

এ বিষয়ে জিআরপি থানার ওসি রাজিব চন্দ্র কর জানান, “আমি অভিযোগের প্রেক্ষিতে তদন্তে গিয়েছিলাম। তদন্ত চলাকালীন সময়ে দেলোয়ার হোসেন স্টেশন মাস্টারের ওপর হামলা চালান।”

অভিযুক্ত দেলোয়ার হোসেন বলেন, “আমার ভুল হয়েছে, গায়ে হাত তোলা উচিত হয়নি।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital