বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এবার যাচ্ছে কাজাখস্তান

আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি ছড়াচ্ছে মতলবের ক্ষুদে দাবারু সাফায়াত

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৫ পিএম
আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি ছড়াচ্ছে মতলবের ক্ষুদে দাবারু সাফায়াত

আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি ছড়ানো মতলবের ক্ষুদে দাবারু আযানের থাইল্যান্ডে খেলার একটি চিত্র ।

আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি ছড়াচ্ছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ক্ষুদে দাবারু সাফায়াত কিবরিয়া আযান। বয়স সবে মাত্র১২ বছর।আযান ইতিমধ্যেই মালদ্বীপ, শ্রীলংকা এবং থাইল্যান্ডে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে অংশ গ্রহন করে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।
ব্যাপক সুনাম অর্জনের পাশাপাশি নিজ দেশের পতাকা উড়িয়েছে বীরের বেশে। ওয়ার্ল্ড ক্যাডেট চেস টুর্নামেন্ট ২০২৫-এর একটি বড় আসরে অংশগ্রহণ করতে আগামী ১৭ সেপ্টেম্বর যাচ্ছে কাজাখস্তান। তার এই সুখবরই নিজ এলাকা ফরাজীকান্দি তথা বৃহত্তর মতলববাসী খুবই আনন্দিত।
উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামের গোলাম কিবরিয়া নয়ন এর ছোট ছেলে ক্ষুদে দাবারু সাফায়াত কিবরিয়া আযান ঢাকার সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের (গ্রেড-৫, ইংলিশ মিডিয়াম) মালিবাগ শাখার মেধাবী শিক্ষার্থী। আযান ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ কাজাখস্তানের আলমাটি সিটির বড় এই আসরে অংশগ্রহণের জন্য বাংলাদেশ চেস ফেডারেশন থেকে মনোনীত হয়েছে।

আযান বিদেশের মাটিতে গত ডিসেম্বর-২০২৪ এ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় এশিয়ান স্কুলস চেস চ্যাম্পিয়নশিপস-২০২৪ অংশগ্রহণ করে প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হোন। মালদ্বীপে অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপ-২০২২ (অনূর্ধ্ব-৮, ওপেন ক্যাটাগরি) অংশ নিয়ে পঞ্চম স্থান অর্জন করে আযান। (জুলাই, ২০২৪) শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ৭ম ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপ-২০২৪ (অনূর্ধ্ব-১০, ওপেন ক্যাটাগরি) অংশ নিয়ে সেরা পাঁচে নিজের নাম লেখান ।

মতলবের এই ক্ষুদে দাবারু আযান ‘ন্যাশনাল ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপ-২০২৫’ (অনূর্ধ্ব-১২, ওপেন) বিভাগে চ্যাম্পিয়ন, ‘ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল ট্যালেন্ট হান্ট (অনূর্ধ্ব-১৬) চেস টুর্নামেন্ট-২০২৪’ এ চ্যাম্পিয়ন, চাঁদপুরে অনুষ্ঠিত শেখ কামাল যুব গেমস ২০২৩-এ চেস ইভেন্টেও চাঁদপুর সদরের হয়ে অংশ নিয়ে জেলায় চ্যাম্পিয়ন, চট্টগ্রামে অনুষ্ঠিত ষষ্ঠ সিসিপিএ ফিদে ইয়ুথ রেটিং চেস টুর্নামেন্ট ২০২৩ (অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন। এছাড়াও বঙ্গবন্ধু এশিয়ান জোন-৩.২ চেস চ্যাম্পিয়নশিপ-২০২৩ ওপেন বিভাগে অংশ নিয়ে আযান ব্যাপক নৈপুণ্য প্রদর্শন করতে সক্ষম হলে চারদিকে হইচই পড়ে যায় । ২০ জুলাই আন্তর্জাতিক দাবা দিবস-২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জে সেইলর প্রেজেন্টস চেকমেট-২০২৫ টুর্নামেন্টে সাফায়াত কিবরিয়া আযান (অনূর্ধ্ব-১৪) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সাউথ পয়েন্ট স্কুল চেস টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয় সে।

আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি ছড়ানো মতলবের ক্ষুদে দাবারু আযানের থাইল্যান্ডে খেলার একটি চিত্র ।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে টুর্নামেন্টে অংশগ্রহণ করে এই বয়সেই নিজের সাফল্যের প্রমাণ রাখতে সক্ষম হয়েছে ।

Model Hospital

খোঁজখবর মতে, মতলব উত্তর উপজেলার ক্ষুদে এই দাবারু সাফায়াত কিবরিয়া আযান গত জুনে অনুষ্ঠিত সারা দেশব্যাপী জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৫ জাতীয় পর্বে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ টিম চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এ মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড স্কুলস চেস চ্যাম্পিয়নশিপ-২০২৫ খেলতে যাওয়ার কথা ছিল। বাংলাদেশ চেস ফেডারেশনের জটিলতায় ওই টুর্নামেন্টে এই ক্ষুদে দাবাড়ুর অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়ে।

দুই ভাইয়ের মধ্যে আযান ছোট। বড় ভাই সাদাত কিবরিয়া আয়ান এ বছর এ-লেভেল পরীক্ষার্থী। বাবা গোলাম কিবরিয়া বেসরকারি চাকরিজীবী, মা আলেয়া ফেরদৌস একজন গৃহিণী।

কথাহলে ক্ষুদে দাবারু আযান এর বাবা গোলাম কিবরিয়া নয়ন জানান, দবার প্রতি আমার ছেলে আযানের অসম্ভব ঝোক। বর্তমানে আযানের রেটিং ১৮৬৪। আশা রাখি আমার সন্তান একদিন ইনশাআল্লাহ গ্র্যান্ডমাস্টার হবে। যদিও এসব টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অনেক টাকার প্রয়োজন হয়। প্রতিটি বিদেশের মাটিতে যেতেই এয়ার টিকেট, রেজিস্ট্রেশন ফি ও এন্ট্রি ফি লাগবেই। বাংলাদেশ দাবা ফেডারেশন এসবের দিকে তেমন কোনো নজরই দেয় না।

আমরা যারা বাচ্চাদের দিয়ে বিদেশের মাটিতে দেশের পতাকা উড়াতে চাই তাদের প্রত্যেকেরই কষ্ট হয়ে যাচ্ছে। ক্রীড়া প্রেমী বিত্তবানরা এসব প্রতিভাবান দাবারুদের পাশে দাঁড়ালে আন্তর্জাতিক পর্যায়ে এই খুদে দাবারুরা ভালো কিছু করে দেখাবে বলে আমি বিশ্বাস করি।
মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, বিদেশের মাটিতে নিজেদের সম্মান বয়ে আনার লক্ষ্যে প্রতিভাবান খুদে এই দাবারুর পাশে মতলবের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ বলে আমি মনে করি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital