বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জমি সম্ভাব্য অধিগ্রহণস্থলসহ বিভিন্ন এলাকা পরিদর্শন

শাহরাস্তির শিক্ষার্থীরা যুগোপযোগী কারিগরি শিক্ষায় উপকৃত হবে : এডিসি একরামুল ছিদ্দিক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫১ পিএম
শাহরাস্তির শিক্ষার্থীরা যুগোপযোগী কারিগরি শিক্ষায় উপকৃত হবে : এডিসি একরামুল ছিদ্দিক
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক শাহরাস্তি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি-সংক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন।
এর মধ্যে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জমি সম্ভাব্য অধিগ্রহণস্থল অন্যতম।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তিনি সরেজমিনে এসব কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা ও সংশ্লিষ্ট কর্মকর্তা – কর্মচারীবৃন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল ছিদ্দিক বলেন, “সরকার শিক্ষাখাতে যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে, তার অংশ হিসেবে এ টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের জমি অধিগ্রহণের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু প্রক্রিয়ায় কাজ সম্পন্ন হলে উপজেলার শিক্ষার্থীরা আধুনিক কারিগরি শিক্ষার সুযোগ পাবে।”
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন বলেন,“আমরা চাই শিক্ষার্থীরা যুগোপযোগী শিক্ষা গ্রহণ করে কর্মমুখী হতে পারে। সম্ভাব্য জমি অধিগ্রহণ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন হলে এ অঞ্চলের তরুণ সমাজ উপকৃত হবে।”
এছাড়া এদিন তিনি শাহরাস্তি উপজেলা ভূমি অফিস কার্যক্রম, মেহার ডিগ্রি কলেজ, উরুয়াক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ পরিদর্শন করেন। পৌর ও মেহার দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন শ্রেণি পরিবর্তনের স্থানও ঘুরে দেখেন।
পাশাপাশি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital