বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মোটর সাইকেলসহ চোরচক্রের সদস্য গ্রেফতার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৬ পিএম
মতলব উত্তরে মোটর সাইকেলসহ চোরচক্রের সদস্য গ্রেফতার

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা চোরচক্রের সদস্য আব্দুল হামিদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মোঃ রবিউল হক, অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা, চাঁদপুর এর দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) সুমন চন্দ্র দাস, এএসআই (নিরস্ত্র) মোঃ রবিউল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মতলব উত্তর থানাধীন বাংলা বাজার জনৈক সাইফুল ইসলাম সুমন দোকানের সামনে বেলতলী টু বাংলা বাজারগামী পাকা রাস্তার উপর হইতে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য মোঃ আব্দুল হামিদ (৪২), পিতা-মোঃ খলিলুর রহমান, মাতা-আরোজা বেগম, সাং-ব্রাম্বনচক (ঢালী বাড়ী), থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে ০১টি Yamaha R15 V3 Indian Version Dual ABS 150cc মোটরসাইকেল, মূল্য অনুমান ৪,০০,০০০/- টাকা উদ্ধার করা হয়।

ধৃত আসামীর বিরুদ্ধে মতলব উত্তর থানার, এফআইআর নং-২৯, তারিখ- ১২ সেপ্টেম্বর, ২০২৫; জি আর নং-৫৮২, তারিখ- ১২ সেপ্টেম্বর, ২০২৫; ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital