বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাতিঘর মানবকল্যাণ সংস্থার কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২০ পিএম
বাতিঘর মানবকল্যাণ সংস্থার কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাতিঘর মানবকল্যান সংস্থার কার্যকরী কমিটির প্রথম সভার একাংশ।

সামাজিক সংগঠন বাতিঘর মানবকল্যাণ সংস্থার ২০২৫-২৭ অর্থ বছরের কার্যকরী কমিটির আলোচনা সভা ও সংগঠনের দায়িত্বরতরা হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও প্রাথমিক সদস্য নির্বাচিত হওয়ার ফুলেল শুভেচছা দেওয়া হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর)  বিকালে হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে  সংগঠনটির কার্যকরী কমিটির প্রথম সভায় এ আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সদস্য বৃদ্ধি ও দায়িত্বশীলদের সচেতন হতে হবে। বাতিঘর মানবকল্যাণ সংস্থা জেলায় দৃষ্টান্ত স্থাপন করে গরিব-অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে থাকবে। সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে নিজের সর্বোচ্চ দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।
সভায় বাতিঘর মানবকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. হোসেন বেপারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম পাটোয়ারী, বাতিঘর মানবকল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, সহ-সভাপতি এস এম মিরাজ মুন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসিন বরকন্দাজ, সাংগঠনিক সম্পাদক নিরব আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক মো. রনি, সাধারণ সদস্য নেছার আহমেদ পাটোয়ারী প্রমুখ।
বক্তব্য শেষে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সংগঠনটির উপদেষ্টা খালেকুজ্জামান শামীম, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় মঞ্জুর আলম পাটোয়ারী, সংগঠনটির সহ-সভাপতি এস এম মিরাজ মুন্সী ও হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্য নির্বাচিত হওয়ায় সংগঠনটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন ও সাধারণ সম্পাদক মো. হোসেন বেপারীকে ফুলেল শুভেচছা জানান অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে ওই সময় সংগঠনটির দপ্তর সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, তথ্য গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউসুফ বেপারী, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা ইসলাম ইয়াসমিন ও কার্যকরী কমিটির সদস্য মো. রাজু মির্জা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital