বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ডাকসুর হল সংসদ নির্বাচনে সাহিত্য সম্পাদক পদে বিজয়ী হাজীগঞ্জের ইউসুফ

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৫ পিএম
ডাকসুর হল সংসদ নির্বাচনে সাহিত্য সম্পাদক পদে বিজয়ী হাজীগঞ্জের ইউসুফ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর হল সংসদ নির্বাচনে সাহিত্য সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জের সন্তান মো. ইউসুফ আবদুল্লাহ।

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিজয় একাত্তর হল সংসদ নির্বাচনে তিনি সর্বোচ্চ ৬৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

ইউসুফ আবদুল্লাহ হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের কালোচোঁ মিজি বাড়ির মো. হারুনুর রশিদের ছেলে। তার বাবা হারুনুর রশিদ পেশায় একজন শিক্ষক বর্তমানে তিনি উপজেলার সাদ্রা হামিদিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। তার মা পেশায় একজন গৃহিণী।

শিক্ষাজীবনে তিনি বলাখাল চন্দ্রবান আদর্শ কে.জি. স্কুল, হাজীগঞ্জ আল কাউসার মাদ্রাসা ও হাজীগঞ্জ দারুল উলূম আহমাদিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করেন। পরবর্তীতে ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বি ইউনিটে ৫৮তম স্থান অর্জন করে আরবি বিভাগে ভর্তি হন।

Model Hospital

পড়াশোনার পাশাপাশি লেখালেখিতেও তিনি সমান পারদর্শী। ইতোমধ্যে তার দুটি অনুবাদ প্রকাশিত হয়েছে, আরও তিনটি প্রকাশের অপেক্ষায় রয়েছে। বিভিন্ন বইয়ে প্রকাশিত হয়েছে তার মৌলিক প্রবন্ধও।

বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ক্যাম্পাস এক্টিভিজম ও বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। সাহিত্য সম্পাদক পদে বিজয়ের পর ইউসুফ আবদুল্লাহ বলেন-এই বিজয় শুধু ব্যক্তিগত নয়, মুক্তচিন্তা ও প্রগতিশীল মূল্যবোধের বিজয়। আমি সাহিত্য-সংস্কৃতির বিকাশ এবং ছাত্রসমাজের কল্যাণে কাজ করতে চাই।

তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী গর্ব প্রকাশ করেছেন এবং তার ভবিষ্যৎ পথচলায় সফলতা কামনা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।