বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ডেট লাইন অনুযায়ী নির্বাচন হবে : মতলবে বুলু

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৯ পিএম
ডেট লাইন অনুযায়ী নির্বাচন হবে : মতলবে বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু বলেছেন, ‘শুধু বাংলাদেশ নয়, এ উপমহাদেশে পিআর পদ্ধতি অচল। অতএব এর উদ্দেশ্য পিআর বলে দেশের মানুষকে ঘোলা পানিতে শিকার করে দেশকে অস্থিতিশীল তৈরি করা।’

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজে মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রাজনীতিতে গণতন্ত্রে পিআর পদ্ধতি নেই। পার্লামেন্ট সিস্টেম, ভারত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র দেশ সেখানে কোনো পিআর পদ্ধতি নেই। সেনাবাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসন নির্বাচনের পক্ষে। অতএব বাংলাদেশের জনগণ ভোটের পক্ষে। আমরা আশা করি সরকার নির্বাচনের যে ডেট লাইন দিয়েছে, সে ডেট লাইন অনুযায়ী নির্বাচন হবে।’

এ সময় ড্যাব মহানগর উত্তরের সভাপতি সরকার মাহবুব আহেমদ শামীমসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষের মধ্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital