বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ধর্ষককে বেঁধে রেখে পুলিশে দিলো জনতা

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫০ পিএম
ফরিদগঞ্জে ধর্ষককে বেঁধে রেখে পুলিশে দিলো জনতা
চাঁদপুরের ফরিদগঞ্জে অষ্টম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মনির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে স্থানীয় জনতা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃত মনির হোসেন বালিথুবা এলাকার ঘাটের বাড়ির মৃত কবির হোসেনের ছেলে স্থানীয়দের দাবি, শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেন মনির।
মনিরের দুই স্ত্রী মুক্তা ও রূপা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি সুদের ব্যবসার সঙ্গে জড়িত এবং আগেও একাধিকবার অনুরূপ অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
ঘটনার পর ক্ষুব্ধ জনতা তাঁকে ধরে গণধোলাই দেয়। পরে পুলিশে সোপর্দ করা হয়।
বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য আবু সাইদ ভূঁইয়া বলেন, “ঘটনাটি ধর্ষণের মতো গুরুতর অপরাধ। এ নিয়ে কোনো সালিশ হবে না। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে, তারা আইনি ব্যবস্থা নেবে।”
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম জানান, ধর্ষনের অভিযোগে মনির হোসেন নামে ব্যক্তিকে স্থানীয়রা আটক করে। পরে পুলিশে খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital