বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে কবরস্থ করতে দেওয়া শিশু মৃত নয়, জীবিত!

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪০ পিএম
চাঁদপুরে কবরস্থ করতে দেওয়া শিশু মৃত নয়, জীবিত!

চাঁদপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। মৃত বলে ধরে কবরস্থ করার জন্য পৌর কবরস্থানে নিয়ে যাওয়া এক শিশু কবর খোঁড়ার আগে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে গভীর ক্ষোভ ও আবেগ সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর পৌর কবরস্থানের কবর খোদক শাহজাহানের নিকট আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি একটি কার্টুনে করে শিশুটিকে হস্তান্তর করে। তিনি জানান, শিশুটি দুই-তিন মাস বয়সী এবং মৃত, তাই দ্রুত কবরস্থ করার অনুরোধ করেন।

কবর খোদক শাহজাহান বলেন, “নামাজের সময় হয়ে যাওয়ায় আমি বাচ্চাটিকে আমার সহকর্মীর কাছে রেখে নামাজে যাই। সহকর্মী কবরস্থ করার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎই দেখতে পান শিশুটি নড়ছে। খবর পেয়ে আমি এসে দেখি বাচ্চাটি জীবিত।”

ঘটনার খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে ছুটে যান। পরে তারা শিশুটিকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান এবং দ্রুত এনআইসিইউতে ভর্তি করানো হয়।

Model Hospital

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, শিশুটির ওজন মাত্র ৮ কেজি। তারা শিশুটিকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন।

স্থানীয়রা জানান, কবরস্থানের আশপাশে থাকা সিসি ক্যামেরা ও হোটেলের ফুটেজ পরীক্ষা করলে শিশুটিকে ফেলে যাওয়া ওই অজ্ঞাত ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হবে।

এই মর্মান্তিক ঘটনাটি চাঁদপুরবাসীর মনে প্রশ্ন তুলেছে; কীভাবে একটি জীবিত শিশুকে মৃত ঘোষণা করে কবরস্থ করতে আনা হলো এবং কে বা কারা এই অমানবিক কাজের সঙ্গে জড়িত। এর সঠিক তথ্য উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital