বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দুই জুয়াড়ি আটক, গ্রামবাসীর স্বস্তি

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫০ পিএম
ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দুই জুয়াড়ি আটক, গ্রামবাসীর স্বস্তি

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দুই জুয়াড়িকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার রাত পৌনে ১২টার দিকে উপজেলার রামদাশবাগ এলাকায় অভিযান চালানো হয়।

যৌথ বাহিনীর সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প থেকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক হন মো. হুমায়ুন কবির (৪০) ও নাজির হোসেন (৬০)। তাঁদের কাছ থেকে নগদ ১ হাজার ৩০০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধার করা টাকা ও মোবাইল ফোন ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে জুয়া চলছিল। এতে তরুণদের মধ্যে আসক্তি বাড়ছিল এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি হচ্ছিল। তাঁরা যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

Model Hospital

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় দুষ্কৃতকারী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও জুয়াড়িদের বিরুদ্ধে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital