শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কলেজ জীবনে সময় নষ্ট না করে সুন্দর ভবিষ্যত গড়তে প্রস্তুত হতে হবে : এডিসি একরামুল

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৮ পিএম
কলেজ জীবনে সময় নষ্ট না করে সুন্দর ভবিষ্যত গড়তে প্রস্তুত হতে হবে : এডিসি একরামুল
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাবুরহাট স্কুল এন্ড কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্র -ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টম্বর) সকাল ১১টায় কলেজ শাখার আয়োজনে নবাগত শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভার পর আনুষ্ঠানিক ভাবে শিক্ষা কার্যক্রম চালু করা হয়।
বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) একরামুল ছিদ্দিক। তিনি তার বক্তব্যে বলেন, একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে তোমরা জীবনের নতুন একটি ধাপে পা রাখলে। এখান থেকেই তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করবে।
তিনি আরো বলেন, কলেজের সুনাম যেন অক্ষুন্ন থাকে সেদিকে তোমরা খেয়াল রাখবে। এ কলেজে থেকেই তোমাদের উচ্চ শিক্ষার স্তর তৈরি হয়। তাই কলেজ জীবনে সময় নষ্ট না করে সুন্দর ভবিষ্যত গড়তে এখন থেকে প্রস্তুত হবে। শিক্ষকদের কে সবসময় বিনয়ী সাথে সম্মান করলে ভবিষ্যতে আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠবে। যা দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শিক্ষককে সম্মান জানানোর মাধ্যমে তাদের কাছ থেকে শেখা যায় এবং শিক্ষার্থীরাও ভবিষ্যতে ভালো শিক্ষার্থী ও সুনাগরিক হিসাবে দেশকে এগিয়ে নিতে পারবে। বেশি বেশি বই পড়িবে, পিতা-মাতাকে সবসময় আদবের সহিত সালাম দিবে। তাহলে তুমি ভবিষ্যতে দেশের জাতীয় পর্যায়ে ভালো ভূমিকা পালন করবে।
কলেজের সহকারী অধ্যাপক সবিতা বিশ্বাস এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রোটারিয়ান প্রভাষক জাকির হোসেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেনির শিক্ষার্থী মারিয়া জাহান। নবীন বরণ অনুষ্ঠানে একাদশ শ্রেনীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে কলেজের নাম সম্বলিত খাতা ও কলম বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবীন বরন সম্পন্ন হয়েছে।
এসময় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি অধ্যাপক শেখ নজরুল ইসলাম, মামুনুর রহমান, হুমায়ুন কবির, জাকির হোসেন, প্রণব কুমার দে, নাসরিন আক্তার, মোঃ মাসুম পাটওয়ারী, সাবিনা ইয়াসমিন, মোসাম্মৎ নাজনিন ইয়াসমিন, প্রভাষক আছমা শারমিন মিতু, মোঃ রাছেল মিয়া, ফারজানা ইয়াসমিন রুনা, শাহ নেয়ামত উল্ল্যাহ্, মাহফুজুর রহমানসহ উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital