বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে শারদীয় দুর্গাউৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৬ পিএম
শাহরাস্তিতে শারদীয় দুর্গাউৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শাহরাস্তিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ১৪৩২ বঙ্গাব্দ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এটির  আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন। সভাপতির বক্তব্যে ইউএনও নাজিয়া হোসেন বলেন “ধর্ম যার যার, উৎসব সবার।
শাহরাস্তিতে কোনো প্রকার অঘটন যাতে না ঘটে সে জন্য প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। পূজা মণ্ডপ থেকে আগত ভক্তবৃন্দের অভিযোগ, অনুযোগ বা সমস্যাগুলো মনোযোগ সহকারে সমাধান করা হবে বলে তিনি আন্তরিক আশ্বাস দেন।
পরে সভার আলোচ্য বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের বক্তারা বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিয়মিত টহল, ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পূজার দিনগুলোতে বিদ্যুৎ, পানি ও যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সহযোগিতা করার আহ্বান জানান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
এছাড়া শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল বাসার, হাজীগঞ্জ সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইমদাদুল হক, চাঁদপুর জেলা জামায়াত ইসলামীর যুগ্ম সম্পাদক মাওলানা মোঃ আবুল হোসাইন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, উপজেলা জামায়াতের আমির মোঃ মোস্তফা কামাল, সাংবাদিক মঈনুল ইসলাম কাজল, মোঃ মাসুদ রানা, রুহুল আমিন ও নোমান হোসেন আখন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ  প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মধ্যে  শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ডা. কমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র দাশ (মাধু), শ্রীশ্রী গোপাল জিউ আখড়ার সভাপতি বাবু হারাধন চন্দ্র দে, সাধারণ সম্পাদক বাবু কৃষ্ণকান্ত দে, পূজা উদযাপন কমিটির ভক্তবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এছাড়া এ বছর শাহরাস্তি উপজেলায় মোট ১৯টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital