বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন- ডিবি পুলিশের তদন্তে জড়িতদের নাম ফাঁস

চাঁদপুর এসপির তৎপরতায় ধরা খেলো নবজাতককে গোরস্থানে ফেলে যাওয়া আসামী!

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৮ পিএম
চাঁদপুর এসপির তৎপরতায় ধরা খেলো নবজাতককে গোরস্থানে ফেলে যাওয়া আসামী!

চাঁদপুরে নবজাতক’কে গোরস্থানে রেখে যাওয়া সেই আসামী’কে আটক করা হয়েছে।

আজ (১৬ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে চাঁদপুর শহরের ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে আটক করা হয়।

নবজাতক’কে কবরস্থানে রেখে যাওয়া আসামির নাম মোঃ ফারুক হোসেন গাজী( ৪৫), পিতা মকবুল হাসেন গাজী, মাতা-মৃত হালিমা বেগম সাং মদনের গাও, থানা ফরিদগঞ্জ, জেলা চাঁদপুর।

ফারুক গাজী জানায়, দি ইউনাইটেড হাসপাতালে এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক (পরিচালক) ইমাম তাকে ৫শ টাকা দেয়। টাকা দিয়ে তাকে বলে চাঁদপুর সদর পৌর গোরস্থানে গিয়ে নবজাতক’কে দিয়ে আসতে।

Model Hospital

আসামী ফারুক’কে আটকের পর সে হাসপাতালের দায়িত্বে থাকা ঘটনার সাথে জড়িত কয়েকজনের নাম বলে প্রাথমিকভাবে। পরবর্তীতে হাসপাতালে চাঁদপুর ডিবি পুলিশ গিয়ে তদন্ত করাকালীন ঘটনার সাথে জড়িত বাকিদেরকে আটক করা সম্ভব হয়নি।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital