বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জামিউল হিকমা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৩ পিএম
চাঁদপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জামিউল হিকমা

চাঁদপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা।

সোমববার (১৫ সেপ্টেম্বর) তিনি বিদায়ী ইউএনও সাখাওয়াত জামিল সৈকত এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

চাঁদপুর সদর ইউএনও অফিস সূত্রে জানা গেছে, এস এম এন জামিউল হিকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাউন্টস এন্ড ইনফরমেশন সিস্টেম লেখাপড়া শেষ করে ২০১৮ সালের ৩ সেপ্টম্বর প্রশাসনিক ক্যাডারে যোগদান করেন। এর আগে তিনি চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ছিলেন। কুমিল্লা তার নিজ জেলা।

দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় এস এম এন জামিউল হিকমা বলেন, “উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়ন, সরকারি সেবায় স্বচ্ছতা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সমস্যা সমাধানে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।” এজন্য সকলকেই সার্বিক ভাবে সহযোগীতা ও পরামর্শ দেওয়ার জন্য সদর উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেছি।

Model Hospital

নতুন কর্মস্থলে যোগদানের পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনী, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলায়ের সরকারি কর্মকর্তা, কর্মচারীবৃন্দ শুভেচ্ছা জানান।

উপজেলা প্রশাসন ও স্থানীয় জনসাধারণ আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলায় উন্নয়নের নতুন গতিপথে অগ্রসর হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital