বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে ভোক্তা অধিকারের অভিযানে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫১ পিএম
মতলব দক্ষিণে ভোক্তা অধিকারের অভিযানে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের মতলব দক্ষিণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর-২০২৫) দুপুরে মতলব সদর ও মুন্সীরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল এমরান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয় সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, পঁচা মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার, ঘোষ কেবিনকে ৩০ হাজার টাকা, ভাই ভাই এন্ড নন্দ কেবিনকে ১০ হাজার টাকা, মুসলিম সুইটসকে ৫ হাজার টাকা, দাদন ফরাজী হোটেলকে ৫ হাজার টাকা, বাবুলের মাংসের দোকানকে ৫ হাজার টাকা এবং মুন্সীরহাট বাজারের গাজী ট্রেডার্সেকে ২ হাজার টাকা ও আব্দুল হাই স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

Model Hospital

চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল এমরান বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে আমাদের এ ধরনের নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। অনিয়ম করলে কাউকেই ছাড় দেয়া হবে না। এসময় অভিযুক্ত প্রতিষ্ঠান সমূহ পুনরায় এ ধরনের অনিয়ম করবে না বলে অঙ্গীকার করেছেন।

এ সময় জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টীম সার্বিক সহায়তা প্রদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।