বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ইউএনও নাজিয়া হোসেনকে ইছাপুরা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৫ পিএম
শাহরাস্তিতে ইউএনও নাজিয়া হোসেনকে ইছাপুরা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা
শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের ২০০৪/০৫ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেনকে সংবর্ধনা জানিয়েছেন।
গত ১৬ সেপ্টেম্বর প্রাক্তন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ইউএনও কার্যালয়ে গিয়ে তাঁকে ফুল ও ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা জানায়।
এসময় তাঁরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিতকরণ, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও প্রবেশপথ সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ইউএনওর দৃষ্টি আকর্ষণ করেন।
সংবর্ধনা গ্রহণকালে ইউএনও নাজিয়া হোসেন প্রাক্তন শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন,“শিক্ষার মানোন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা সত্যিই প্রশংসনীয়।”
তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং অচিরেই বিদ্যালয়টি পরিদর্শন করার আগ্রহ প্রকাশ করেন।
এতে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি রফিকুল আলম মজুমদার তনু, ইকরামুল হাওলাদার রহিম, প্রাক্তন শিক্ষার্থী মো. সাইদুর স্বপন, মো. মনজুর আলম, মো. মিলন হোসেন, মো. রবিউল হোসেনসহ সহকারী শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের ২০০৪/০৫ সালের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে আসছেন। সম্প্রতি এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় তাঁরা শিক্ষার্থীদের পাশে থেকে আরও সক্রিয় হয়েছেন।
এরই অংশ হিসেবে গত ৯ আগস্ট বিদ্যালয় প্রাঙ্গণে একটি অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও শ্রেণিকক্ষে উপস্থিতির গুরুত্ব সম্পর্কে উৎসাহিত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital