বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বই উপহার মাসের শ্রেষ্ঠ সারথি পুরস্কার পাচ্ছেন-জয়ন্তী ভৌমিক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৯ পিএম
বই উপহার মাসের শ্রেষ্ঠ সারথি পুরস্কার পাচ্ছেন-জয়ন্তী ভৌমিক
ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’ স্নোগানে সেপ্টেম্বর মাসকে পঞ্চম বই উপহার মাস ঘোষণা করেছিলো চর্যাপদ সাহিত্য একাডেমি। গত ২৯ আগস্ট শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করার পর মাসজুড়ে চলে বই উপহার কর্মসূচি। পথেঘাটে, অফিস-আদালতে, স্কুল-কলেজে, এমনকি যানবাহনেও উপহার দেওয়া হয় বই। তবে দুর্গাপূজার কারণে দুদিন আগে এ কর্মসূচি সমাপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

এক মাস ধরে প্রতিদিন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের হাতে বই উপহার তুলে দেন একাডেমির সদস্যরা। এবারের কর্মসূচিতে গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস ও শিশুতোষ প্রায় ১ হাজার বই বিনামূল্যে পাঠকের হাতে তুলে দেওয়ার টার্গেট নিয়ে মাঠে নেমেছে প্রতিষ্ঠানটি। মাদক ও বাল্যবিবাহ রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এমন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান, বই উপহার মাসের আহ্বায়ক ও চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।

তিনি আরও জানান, কর্মসূচিতে একাডেমির সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিয়ে দিক নিদের্শনা  মেনে নানা প্রান্তে ছুটে গিয়ে বই উপহার দিয়েছে। তাদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির প্রচার-প্রচারণা, অধিক দিবস কর্মসূচি পালন ও সর্বোচ্চ সংখ্যক বই উপহার দিয়ে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২৫’ পুরস্কারের জন্যে চূড়ান্তভাবে মনোনীত হয়েছে একাডেমির সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক। এর আগেও তিনি টানা তিনবার এ পুরস্কার জিতেছিলেন।

চর্যাপদ একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা জানান, মাসব্যাপী বই উপহার কর্মসূচি উপলক্ষে প্রতিদিন দূরদূরান্তের মানুষে কাছে ছুটে গিয়ে বিনামূল্যে বই উপহার তুলে দিয়েছে আমাদের সারথিরা। এতে প্রচুর বেগ পোহাতে হয়েছে। এমন চ্যালেঞ্জিং কর্মসূচিতে যে সব সদস্য অধিক পরিমাণে পরিশ্রম করেছে এবং যার অবদান তুলনামূলকভাবে বেশি, তার জন্যে প্রতি বছর ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি’ সংবর্ধনার আয়োজন করা হয়ে থাকে। যথাসময়ে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।

Model Hospital

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক বই উপহার কর্মসূচি পালন করে আসছে চর্যাপদ সাহিত্য একাডেমি। ২০২১ সাল থেকে টানা পঞ্চমবারের মতো বই উপহার মাস পালন করছে। এর আগে একটি ‘বই উপহার মেলা’ করেছে এ প্রতিষ্ঠান। এ পর্যন্ত প্রায় ১৩ হাজারের কাছাকাছি বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।