বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইসলামী আন্দোলনের প্রার্থী-জয়নাল আবেদীনের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫২ পিএম
চাঁদপুরে ইসলামী আন্দোলনের প্রার্থী-জয়নাল আবেদীনের গণসংযোগ
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন ব্যাপক গণসংযোগ করেছেন।
গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এর আগে গতকাল তরপুরচন্ডী ইউনিয়ন ও বিষ্ণুপুর ইউনিয়নের কাজির বাজার ও বাংলাবাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গণসংযোগের পূর্বে তিনি ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব জামিল আহমেদ জাকির, সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমেদ, ইসলামী আন্দোলনের সাবেক জেলা অর্থ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ মহিবুল্লাহ বেপারী,
জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম. ফয়সাল, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরহাদ হোসেন, নির্বাহী সদস্য মাওলা সাব্বির আহমেদ, সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মাদ হাবিবুর রহমান, ১নং বিষ্ণুপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল বারেক হাওলাদার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,
ইসলামী আন্দোলনের তরপুরচন্ডী ইউনিয়ন সভাপতি মোঃ মারুফ সরদার, সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, ও আশিকাটি ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ মাসুদুর রহমান গাজী, ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি শরিফুল ইসলাম সহ ইউনিয়ন দায়িত্বশীল ও ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক গন উপস্থিত ছিলেন।
মতবিনিময় ও গণসংযোগকালে শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, সৎ ও যোগ্য লোকদেরকে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হলে ইসলামী আন্দোলনের প্রার্থীকে ভোট দিতে হবে। তিনি বলেন, স্বাধীনতার জন্ম বছরের ঘুরেফিরে যারাই ক্ষমতায় এসেছে তারা দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারে নি। ক্ষমতাশীনরা দেশের নয়, নিজেদের উন্নয়ন করেছে।
ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে। দেশের প্রত্যেকটি নাগরিক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।
তিনি বলেন, বিগত দিনের মতো আর কেউ যেন তেন নির্বাচন করে ক্ষমতায় যেতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় প্রয়োজনীয় সংস্কার ও দৃশ্যমান বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। যাতে দেশের প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।