বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শহীদ জিয়াউর রহমান স্মৃতি মিনি গোল্ডকাপ মিনি ফুটবল টুর্ণামেন্ট

যুবসমাজকে ধ্বংসের পথ থেকে বাঁচাতে খেলাধুলাকে কাজে লাগাতে হবে : আলমগীর সরকার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৭ পিএম
যুবসমাজকে ধ্বংসের পথ থেকে বাঁচাতে খেলাধুলাকে কাজে লাগাতে হবে : আলমগীর সরকার
মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শহীদ জিয়াউর রহমান স্মৃতি মিনি গোল্ডকাপ মিনি ফুটবল টুর্ণামেন্ট ২০১৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টম্বর) বিকালে পাঠান বাজার আবেদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
খেলায় পাঠান বাজার হাইস্কুল একাদশ বনাম মুক্তিরকান্দি ফ্যালকন একাদশ অংশগ্রহন করে। ৯০ মিনিটের খেলায় কোন দল গোল সংগ্রহ করতে পারে নি। পরে ট্রাইব্রেকারে ২-০ গোলে মুক্তিরকান্দি ফ্যালকন একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমগীর সরকার।
বক্তব্যে তিনি বলেন, বর্তমান যুবসমাজ মাদকের সাথে যুক্ত হয়ে ধ্বংসের পথে চলে যাচ্ছে। এই যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে খেলাধুলাকে কাজে লাগাতে হবে। নিয়মিত খেলায় লিপ্ত থাকলে আর কোন বাজে নেশায় যুক্ত হবে না। তাই আমি অনুরোধ করবো যারা ক্রীড়া প্রেমি ব্যক্তিবর্গ আছেন আপনারা নিয়মিত এধরনের খেলাধুলা আয়োজন করবেন।
তিনি আরো বলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ক্ষমতায় আসলে বাংলাদেশের খেলাধুলা আরো এগিয়ে নিয়ে যাবেন। ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজিয়ে বিশ্বের মাঝে বাংলাদেশের গৌরব আরো ফুরে তুলবেন। তাই আসুন আগামী দিনে বাংলাদেশকে সাজাতে ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর প্রধান। আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আলমগীর ঢালি, মোঃ বশির মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মামুন সরকার, মীর শরীফ, মুরাদ বেপারী,
উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাসির মৃধা, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু প্রমুখ। শত শত দর্শক খেলা উপভোগ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital