বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৫ পিএম
কচুয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম

কচুয়া নিউ ট্রমা এন্ড জেনারেল হসপিটালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধূ।

কচুয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন জান্নাতুল ফেরদৌস (২৫) নামে এক গৃহবধূ।

শুক্রবার সকাল ১০:৩০ মিনিটে কচুয়া নিউ ট্রমা এন্ড জেনারেল হসপিটালে ডা.সৈয়দ শীশ মুহাম্মদের তত্ত্বাবধানে গৃহবধূর অস্ত্রোপচার করার মাধ্যমে এ তিন সন্তানের জন্ম হয়।

জান্নাতুল ফেরদৌস কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুর গ্রামের বোরহান উদ্দিনের স্ত্রী। নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও একটি কন্যা সন্তান। এ খবরে তার পরিবারে খুশির জোয়ার বইছে বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, কোয়া চাঁদপুর গ্রামের এক গৃহবধূ প্রসূতি ব্যথা নিয়ে শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি হয় গাইনি বিশেষজ্ঞ সার্জনের তত্বাবধানে। পরে আল্টাসনোগ্রাফী করার মাধ্যমে তিন সন্তান নিশ্চিত হন ডাক্তার।

Model Hospital

সকাল ১০ টায় পরিবারের সম্মতিতে রোগী জান্নাতুল ফেরদৌসকে সিজার অপারেশন করেন। এ সময় তিন সন্তান প্রসব করেন জান্নাতুল ফেরদৌস। বর্তমানে মা-ছেলে মেয়ে চারজনেই সুস্থ্য রয়েছে ।

কচুয়া নিউ ট্রমা এন্ড জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, প্রতিনিয়ত রোগী ভর্তি হচ্ছে, আমরা সেবা দিয়ে আসছি। মানুষের পাশে থেকে সহযোগিতা করতে পারাকে আমারা সার্থক মনে করি।

আমরা গরিব ও অসহায় মানুষের উপকার করতে চাই। সবাই নবজাতকের জন্য দোয়া করবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।