বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষ্যে ইসলামী সাংস্কৃতিক পুরস্কার বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১০ পিএম
কচুয়ায় ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষ্যে ইসলামী সাংস্কৃতিক পুরস্কার বিতরণ

কচুয়ার মনোরপুর তৈয়্যবিয়া নুরীয়া সুন্নিয়া মাদ্রাসার ও হিফজ শাখার আয়োজনে ইসলামী সাংস্কৃতিক অনলাইন ও অফলাইনে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর শুভ জন্মদিন ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষ্যে উপজেলার কড়ইয়া ইউনিয়নের মনোরপুর তৈয়্যবিয়া নুরীয়া সুন্নিয়া মাদ্রাসার ও হিফজ শাখার আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক অনলাইন এ অফলাইন বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও জশনে জুলুস আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মাদ্রাসার মিলনায়তনে ইসলামী সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শেষ হয়। দ্বিতীয় অধিবেশনে ওইদিন দুপুরে জশনে জুলুসের বিশাল র‌্যালী বের হয়ে মনোরপুর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ছানাউল্লাহ নুরীরের সভাপতিত্বে ও সমাজসেবক ইমতিয়াজ আহমেদ রাব্বির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. আতাউল করিম।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও সমাজসেবক মোঃ আমিনুল ইসলাম মালেক।

Model Hospital

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাবেক শিক্ষক মাওলানা শহীদ উল্লাহ, বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মোঃ আব্দুল রহিম, বাসাবাড়িয়া হাসান আলী স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, বিশিষ্ট সমাজসেবক গাজী হানিফ, জহিরুল ইসলাম মাসুদ, দিদার পাটোয়ারী, মাসুদ আলম, মোঃ লাদেম মিয়াজী প্রমুখ ।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital