বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর তরপুরচন্ডী ইউনিয়নে মেঘনার ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে শত বছরের গ্রামীণ সড়ক

এইচ.এম নিজাম প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩১ পিএম
চাঁদপুর তরপুরচন্ডী ইউনিয়নে মেঘনার ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে শত বছরের গ্রামীণ সড়ক
চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড এলাকায় মেঘনা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি এবং ঢেউয়ের কারণে প্রতিবছরই এই পরিস্থিতি সৃষ্টি হয়। মেঘনা নদীর তীব্র এই ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে প্রায় শত বছরের পুরনো একটি গ্রামীণ সড়ক। যেই সড়কটি মেঘনা বাজার ও কাশিমবাজার সহ কয়েকটি এলাকার মানুষের জন্য একমাত্র চলাচলের মাধ্যম।
বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি এবং ঢেউয়ের কারণে রাস্তা টি ভেঙ্গে গেলে ১০ থেকে ১২ বছর আগে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটি গাইড ওয়াল নির্মাণ করে দেয়া হয়। পরবর্তীতে ২০২৩ সালের ঘূর্ণিঝড়ে রাস্তার পাশের গাইড ওয়াল টি একেবারে ভেঙে যায়। এরপর থেকে দীর্ঘদিন যাবত শত বছরের এই পুরনো রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কয়টি এলাকার শত শত বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন বাবু, মানিক খান ও শাহীন জমাদার বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন ছেলে মেয়ে শিক্ষার্থীরা স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করে। কর্মজীবীরা এই সড়কে চলাচল করে। শহর থেকে মানুষ এই সড়ক দিয়ে তরপুরচন্ডী, কল্যাণপুর ও বিষ্ণুপুরে যাতায়াত করে নিয়মিত। এই সড়কটি শত বছরের পুরনো ছিলো, নদীয়ে ভাঙতে ভাঙতে এখন প্রায় বিলীন হওয়ার পথে।
এতে আমাদের এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে, কারণ এই সড়কটি ভেঙে গেলে পরবর্তীতে সড়কের পূর্বপাশে বসতবাড়ি গুলো নদী ভাঙনের মুখে পড়বে। তারা বলেন, এই এলাকার অসংখ্য বসতভিটা ও চলাচলের রাস্তাটি রক্ষা করতে দ্রুত সরকার যদি গাইড ওয়াল নির্মাণ করে দেয়, তাহলে কিছুটা হলেও রক্ষা হবে।
তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের কর্মকর্তা মোহাম্মদ মনসুর আহমদ বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে নদী ভাঙ্গন দেখেছি। ইউনিয়ন পরিষদ থেকে যে গাইড ওয়াল করা হয়েছে পূর্বে তুই একেবারে ভেঙে পড়েছে। এই এলাকার বাসিন্দাদের নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে আমরা সর্বোচ্চ কাজ করে যাব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital