বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রশাসনের মন্ডপ পরিদর্শন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫১ পিএম
শাহরাস্তিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রশাসনের মন্ডপ পরিদর্শন
শাহরাস্তি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-১৪৩২ বঙ্গাব্দ (২০২৫) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও নিরাপত্তা দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, “শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা এবং প্রতিমা বিসর্জনসহ সব আয়োজনে নির্বিঘ্ন নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি মন্ডপ সংশ্লিষ্টদের প্রশাসন, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থার জরুরি নম্বর সংগ্রহ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”
পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটুনসহ বিভিন্ন মন্ডপের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত থেকে প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর শাহরাস্তি উপজেলায় মোট ১৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে—মেহের কালিবাড়ি, পালপাড়া, নিজমেহার দক্ষিণপাড়া, ছিখটিয়া ঠাকুরবাড়ি, ঘোষপাড়া, পুরোহিতবাড়ি, সাহাপুর চৌধুরীবাড়ি, নাওড়া ঠাকুরবাড়ি, কুলসি ঠাকুরবাড়ি, নাহারা ভৌমিকবাড়ি, জগবন্ধু সাধুর বাড়ি, পালবাড়ি, প্রসন্নপুর, খিতারপাড়া, নুনিয়া দত্তবাড়ি, মজুমদারবাড়ি, ছিখটিয়া কবিরাজবাড়ি ও বরুলিয়া পঁতিচো সর্বজনীন পূজা মন্ডপ।
প্রশাসনের এ উদ্যোগে সনাতন সম্প্রদায়ের ভক্তবৃন্দ স্বস্তি ও আশ্বস্ত বোধ করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital