বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাত দিনেও সন্ধান মেলেনি কচুয়ার মাদ্রাসাছাত্র জাহিদের

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২১ পিএম
সাত দিনেও সন্ধান মেলেনি কচুয়ার মাদ্রাসাছাত্র জাহিদের

চাঁদপুরের কচুয়া উপজেলার গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার মোঃ জাহিদ হোসেন (১৫) নামে এক ছাত্র সাত দিন ধরে নিখোঁজ। পরিবারের থেকে সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে। সে উপজেলার দরিয়া হায়াতপুর গ্রামের বেপাড়ী বাড়ির
জামাল হোসেনের বড় ছেলে।

এ ঘটনায় ছেলেটির মাতা কাজল বেগম গতকাল রোববার কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যাহা নম্বর: ১১৯২।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেস্বর সকাল ৯টার দিকে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয় জাহিদ। প্রতিদিনের ন্যায় পড়াশোনার উদ্দেশ্যে মাদ্রাসায় যাওয়ার পথে হঠাৎ করেই জাহিদ নিখোঁজ হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। জামাল হোসেনের বড় ছেলে ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিা আলিম মাদ্রাসায় ৮ম শ্রেণীতে পড়ুয়া। কিন্তু সে মাদ্রাসায় না যাওয়ায় গত এক সপ্তাহ ধরে আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।

ছেলেটির পরনে সাদা পাঞ্জাবি ও সাদা চেলোয়ার ছিল। তার উচ্চতা ৫ ফুট, মুখমণ্ডল লম্বাটে, গায়ের রং শ্যামলা, গঠন হালকা পাতলা।

Model Hospital

সৌদি প্রবাসী নিখোঁজ জাহিদের বাবা জামাল হোসেন বলেন, আমার বড় ছেলেকে না পেয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। যদি কেউ আমার ছেলেকে ফিরে পেতে সাহায্য করেন, আমরা কৃতজ্ঞ থাকবো। এদিকে ছেলেকে খুঁজে না পেয়ে আমার স্ত্রী উৎকণ্ঠায় হয়ে পড়েছে।

যদি কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন উক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো। যোগাযোগ: ০১৮৩৫৮৩৩৬৩২ / ০১৭১৩৬৩৯৪৬৯।

এব্যাপারে কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) আজিজুল ইসলাম বলেন, নিখোঁজ জাহিদের সন্ধানে পুলিশের বিভিন্ন টিম কাজ করছে।

আশেপাশের থানাসহ সারাদেশে বার্তা পাঠানো হয়েছে। ছেলেটির সন্ধানে কাজ অব্যাহত রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।