বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে আইদি-সিএনজি সংঘর্ষে প্রাণ গেলো বৃদ্ধা জোসনা বেগমের

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৮ পিএম
হাজীগঞ্জে আইদি-সিএনজি সংঘর্ষে প্রাণ গেলো বৃদ্ধা জোসনা বেগমের

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬৫ বছরের বৃদ্ধা নিহত হয়েছেন! গত রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বলাখাল বকুলতলা রোডের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা জোসনা বেগম (৬৫) হাজীগঞ্জ পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের মমতাজ উদ্দিন হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, কুমিল্লা থেকে চাঁদপুর গামী আইদি পরিবহন (গাড়ী নং-৩১৮) অপর দিক থেকে যাওয়া চাঁদপুর থেকে হাজীগঞ্জ গামী সিএনজির মুখোমুখি হয়ে দূর্ঘটনার কবলে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্ব প্রাপ্ত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জোসনা বেগমের মেয়ের জামাতা জানান, আমরা এখনই আইনী পদক্ষেপ নেব না। বিষয়টি নিয়ে আমরা পরে মোকাবেলা করবো।

Model Hospital

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন ফারুক জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ফোর্স পাঠাই। কিন্তু ঘটনাস্থলে গিয়ে আইদি পরিবহন ও সিএনজি পাইনি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরো বলেন, নিহত জোসনা বেগমের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital