শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মানববন্ধন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৮ পিএম
চাঁদপুরে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মানববন্ধন

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে সংবিধানে স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্র সংশোধন ও জুলাই সনদ স্থায়ী করার দাবিতে জুলাই যোদ্ধা ও তাদের পরিবাররা জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এর নিকট স্মারকলিপি প্রদান করেন।

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে সংবিধানে স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্র সংশোধন ও জুলাই সনদ স্থায়ী করার দাবিতে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেয় চাঁদপুর জুলাই শহিদ পরিবার ও আহত গেজেটেড জুলাই যোদ্ধাবৃন্দ। এতে বিভিন্ন বয়সী অর্ধশতাধিক শিক্ষার্থী ও নারী পুরুষ।

মানববন্ধন পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুলাই যোদ্ধা ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রফেসর হারুনুর রশিদ গাজী।

এ সময় তিনি বলেন, ২৪ জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। অথচ দীর্ঘ এক বছরেও এর যথাযথ সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়নি। শহীদের রক্তে অর্জিত গণতন্ত্রকে সুসংহত করতে হলে এই ঐতিহাসিক দিনকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এ সময় তিনি জুলাই ঘোষণাপত্র সংশোধন ও জুলাই সনদ স্থায়ীভাবে প্রতিষ্ঠার জোর দাবি জানান।

Model Hospital

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জুলাই যোদ্ধা বোরহান খান, রাকিব ভূঁইয়া, রাজু গাজী, এ আর আলাউদ্দিন, মাহফুজ, মিতু, নাজমুল হোসেন, কবির, কাউছার আহমেদ ভূঁইয়া, শাকিল হোসেন গাজী, ফরহাদ, জহির, আলমগীর ও মহসিন।

পরে জুলাই যোদ্ধা ও তাদের পরিবাররা জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital