বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৭ পিএম
চাঁদপুরে ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুরের জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

দীর্ঘ ২ বছর পর উৎসব মূখর পরিবেশে চাঁদপুরে ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থাকে ২-১ গোলে পরাজিত করে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নানা কারনে একসময় খেলাধুলাটা যেভাবে এগিয়ে যাবার কথা ছিলো সেটা আসলে হয় নাই। এ ব্যর্থতা আমাদের সকলেরই নিতে হবে। দীর্ঘদিনের যে ব্যর্থতা বা সুন্দর পরিবেশ দেয়া, সেটাকে আমরা সামনে রেখে সবধরণের ব্যবস্থা গ্রহণ করেছি।

Model Hospital

জেলা প্রশাসক বলেন, দীর্ঘদিন পরে হলেও জেলা প্রশাসক গোল্ডকাপ শুরু হয়েছে। আসলে এটা নামেই জেলা প্রশাসক গোল্ডকাপ, এটা হচ্ছে দীর্ঘদিনের ঝিমিয়ে পরা ক্লাবগুলোকে জাগিয়ে তোলার একটা মাধ্যম। কারন ক্লাবগুলোই আমাদের ফুটবলারদের নার্সিং করে। এরকম একটা টুর্নামেন্ট চালু হলে খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলের মেধাকে বিকশিত করে। আমি মনে করি আমাদের একটা যাত্রা শুরু হলো। আমরা চাই নতুন প্রজন্মরা বিভিন্ন অনিয়ম থেকে দূরে থেকে মাঠমূখী হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।

এসময় পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা জামাতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, গণঅধিকার পরিষদের সভাপতি কাজী রাসেল, জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৮৪ সাল থেকে জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিলো। সর্বশেষ ২০২৩ সালে ২০তম জেলা প্রশাসক কাপ টুর্ণামেন্ট অনুষ্ঠতি হয়েছিলো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital