বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান অব্যাহত, আটক দুই ইয়াবা কারবারি

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২০ পিএম
শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান অব্যাহত, আটক দুই ইয়াবা কারবারি
শাহরাস্তিতে পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। অভিযুক্তদের চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রথম অভিযানে ২১ সেপ্টেম্বর (রবিবার) সকালে পৌর এলাকার ছিখটিয়া মসজিদের সামনে থেকে মোঃ রুবেল হোসেন (৩০) কে ১০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-১৭/২০২৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে ২০ সেপ্টেম্বর (শনিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টামটা দক্ষিণ ইউপির রাঢ়া (মুন্সি বাড়ি) জামে মসজিদের সামনে থেকে মোঃ রিপন হোসেন (৪০) কে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধেও শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং- ১৬/ ২০২৫, একই ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থেকে যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিল। তাদের কাছ থেকে জব্দকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে রাখা হয়েছিল।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital