বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে জামায়াতে ইসলামীর পথসভা ও লিফলেট বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৪ পিএম
মতলব উত্তরে জামায়াতে ইসলামীর পথসভা ও লিফলেট বিতরণ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার  (২২ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি সম্পন্ন হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-০২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ আবদুল মোবিন।
তিনি বলেন, “PR পদ্ধতিতে (উচ্চ ও নিম্ন উভয় কক্ষে) নির্বাচন হলে জনগণ তাদের প্রকৃত মতামত প্রকাশ করতে পারবে। পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যা ও দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান বিচার প্রতিষ্ঠা, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ জরুরি। স্বৈরাচার ও তাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ ঘোষণার পর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।”
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলা সভাপতি আবুল বাশার দেওয়ান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজির, সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া, ছেংগারচর পৌর জামায়াত সভাপতি এইচ.এম. রবিউল আলম, গজরা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা সাখাওয়াত হোসেন, আবদুল লতিফ লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital