শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফের কচুয়া রহিমানগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৬ পিএম
ফের কচুয়া রহিমানগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রহিমানগর বাজারে সড়কের দু’পাশে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

চাঁদপুরের কচুয়া উপজেলার প্রসিদ্ধ রহিমানগর বাজার এলাকায় কচুয়া-কালিয়া পাড়া সড়কের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহম্মদ হেলাল চৌধুরীর নেতৃত্বে সাহার পাড়ের জাহাঙ্গীর চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে শুরু করে রহিমানগর উত্তর বাজার পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সড়কের উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৪ শত পাকা, আধা পাকা, দোকানপাট বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়।

এসময় নির্বাহী কর্মকর্তার সাথে ছিলেন, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী ওয়াসীউদ্দিন আহমেদ ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।

Model Hospital

নির্বাহী কর্মকর্তা মোঃ হেলাল চৌধুরী জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দফায় দফায় নির্দেশনা দেওয়া হয়। কিন্ত দোকানদাররা নিজ উদ্যোগে স্থাপনাগুলো সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে এ সব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, সোমবার (২২ সেপ্টেম্বর) কচুয়ার বিশ্বড এলাকায় অনুরুপ অভিযান চালিয়ে পাকা ও আধা পাকা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital