শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা প্রশাসক কাপ: জয় দিয়ে শাহরাস্তির যাত্রা শুরু

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৫ পিএম
চাঁদপুর জেলা প্রশাসক কাপ: জয় দিয়ে শাহরাস্তির যাত্রা শুরু
চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ শুভ সূচনা করেছে শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে শাহরাস্তি উপজেলা ১-০ গোলে হাইমচর উপজেলাকে পরাজিত করে। খেলায় ম্যান অব দি ম্যাচ হয় শাহরাস্তি একাদশের গোলকিপার মোঃ মিলন।
প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। ওই খেলায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
তিনি বলেন, “খেলাধুলা তরুণদের সঠিক পথে পরিচালিত করে এবং নতুন প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করে। এই টুর্নামেন্ট তরুণদের মধ্যে সম্প্রীতি ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টিতে সহায়ক হবে।”
আজকের খেলায় জয়ের প্রতিক্রিয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, “আমরা শাহরাস্তি উপজেলা দলের এই জয়ে গর্বিত। এটি কেবল একটি খেলা নয়, এটি আমাদের তরুণদের প্রতিভার প্রতিফলন। আশা করি, তারা টুর্নামেন্টে আরও ভালো করবে।”
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বক্তব্য বলেন, খেলাধুলা ও সংস্কৃতিকে একটি  জাতির পরিচিতির  হাতিয়ার। খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস ও অবক্ষয় থেকে দূরে রাখে। জেলা প্রশাসক গোল্ডকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি চাঁদপুরের তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ ও দেশ গড়ার অনুপ্রেরণা জোগাবে।” ওই সময়  জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা এবং চাঁদপুরের আট উপজেলার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ফুটবল উৎসবের সূচনা হয়। এ বছরের স্লোগান— “তারুণ্যের উৎসব, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে।”
টুর্নামেন্টে চাঁদপুর জেলার আটটি উপজেলা অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে মতলব দক্ষিণ ও ফরিদগঞ্জ উপজেলার মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও স্থানীয় দর্শকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শাহরাস্তি একাদশ ফরিদগঞ্জ একাদশের মুখোমুখি হবে।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।