বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নানা আয়োজনে প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রীতি সম্মীলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ১:০৪ পিএম
চাঁদপুরে নানা আয়োজনে প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রীতি সম্মীলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : নানা আয়োজনে চাঁদপুর শহরের বড়স্টেশন মেঘন-ডাকাতিয়া নদীর পাড়ে আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রীতি সম্মীলনী ।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনার পর চাঁদপুর বন্ধু সভার সভাপতি তৌহিদুর রহমান জনির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর প্রতিনিধি আলম পলাশ।

এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ অসিত বরণ দাস,বিশিস্ট কবি লেখক ও সাহিত্যিক ডা.পীযূষ কান্তি বড়ুয়া,সংবর্ধিত অতিথি অ্যাড.বিনয় ভূষণ মজুমদার,জেলা সরকারি গণগ্রন্তাগারের লাইব্রিয়ান রাফিয়া সুলতানা,সহাকারী লাইব্রিয়ান রেহানা ফেরদৌস, সংবর্ধিত অতিথি মো.রাসেল খন্দকার,আক্কাস আলী রেলওয়ে একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গোফরান হোসেন,আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ শিক্ষক ওমর ফারুক,চাঁদপুর ল্যাবরোটরি স্কুলের অধ্যক্ষ মৃণাল কান্তি দাস,রেলওয়ে একাডমীর প্রধান শিক্ষিকা মাহমুদা খানম,শিক্ষার্থী জোহরা ও ইয়াসিন।

আলোচনা সভা শেষিঅিতিথি ও জেলা শহরের ৫টি সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সেরা ৫০ শিক্ষার্থীকে দেওয়া হয় কুইজের মাধ্যমে সম্পাদক মতিউর রহমান,আনিসুল হক,সাজ্জাদ শরীফের লেখা প্রথমা প্রকাশনীর ৫০টি বই ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। ছাত্র জীবন থেকে শুরু করে অদ্যাবদি রক্তদানে অবদান রাখায় জীবনদীপের প্রতিষ্ঠাতা অ্যাড.বিনয় ভূষণ মজুমদার এবং পিতামাতা হারা অসহায় পরিবারের প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী মো.রাসেল খন্দকারকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

Model Hospital

এ সময় বক্তরা বলেন,প্রথম আলো শুরু থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষে,প্রগতির পক্ষে এবং অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে যে অবদান রেখেছে আমরা তার সাধুবাদ জানাই। তারা শুলু শুধু ভাল ও সত্যই লিখেননা। তারা সমাজের যত ভাল কাজ রয়েছে সেগুলোও করে যাচ্ছে। সেটি তারা অভ্যাহত রাখবে সব সময়। আমরা মনে করি প্রথম আলো একটি আলোর বাতিঘর।

পরে শিল্পি মৃণাল সরকার ও নৃত্য শিল্পি সোমা দত্তের নেতৃত্বে একাধিক গান নাচ অনুষ্ঠিত হয়। উন্মুক্ত এ অনুষ্ঠান শতশত মানুষ উপভোগ করেন।
সব শেষে প্রথম আলোর জন্মদিনের কেক কাটা ও সুন্দরি পাকন(মুগ পিঠা) পিঠা খাওয়ায় সবাই অংশ নেন ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।