শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নিরাপত্তায় কঠোর নজরদারি

চাঁদপুরে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের রঙ- ২২৪টি মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৫ পিএম
চাঁদপুরে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের রঙ- ২২৪টি মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি

আর মাত্র কিছুক্ষণ পরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব–শারদীয় দুর্গাপূজা। উৎসবকে ঘিরে চাঁদপুরের প্রতিটি মণ্ডপ এখন রঙে-আলোয় ঝলমলে, সাজসজ্জার শেষ প্রস্তুতিতে ব্যস্ত শিল্পী ও আয়োজকরা।

শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যেন উৎসবের রঙ ছড়িয়ে পড়েছে। মণ্ডপে মণ্ডপে বাজছে ভক্তিমূলক গান, প্রতিমায় ফুটে উঠেছে শিল্পীদের নৈপুণ্য। ভক্তরা পরিবার-পরিজন নিয়ে অংশ নিতে প্রস্তুত।

স্থানীয় অভিজিৎ বলেন, “দুর্গোৎসব আমাদের জন্য বছরের সবচেয়ে বড় আনন্দের সময়। প্রতিমা ও সাজসজ্জার কাজ এখন প্রায় শেষ। আমরা সবাই মিলে যেন সুন্দরভাবে উৎসব উদযাপন করতে পারি, সেই কামনা করি।”

প্রতিমা শিল্পী গোবিন্দ পাল জানান, পূজার সময় তাদের সবচেয়ে বেশি কাজের চাপ থাকে। দিন-রাত এক করে প্রতিমা তৈরির কাজ করতে হয়। তবে পেশাটির গুরুত্ব কমে যাওয়ায় অনেকেই আর এ কাজে আসছেন না। ফলে কয়েকজন শিল্পীকেই একসঙ্গে একাধিক মণ্ডপের কাজ সামলাতে হচ্ছে।

Model Hospital

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ বলেন, “এ বছর চাঁদপুরে ২২৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং নিরাপত্তায় পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, আনসার সদস্যরা থাকবেন। আমাদের কমিটির স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবে।”

নিরাপত্তার বিষয়ে র‍্যাব-১১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান জানান, “দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা প্রস্তুত। দুইটি টহল টিম কাজ করবে, পাশাপাশি পোশাক ও সিভিল পোশাকে সদস্যরা সার্বক্ষণিক দায়িত্বে থাকবে। কোনো ধরনের নাশকতা, অপরাধ বা মাদক কার্যক্রম বরদাস্ত করা হবে না।”

সব মিলিয়ে চাঁদপুর এখন দুর্গোৎসবের আনন্দে ভাসছে। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ, আর ভক্তদের অপেক্ষা কেবল দেবীর আগমনের শুভক্ষণে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital