শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ার রহিমানগর বাজারে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম
কচুয়ার রহিমানগর বাজারে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

রহিমানগর বাজার অংশে সাবেক জনতা ব্যাংকের সামনে জলাবদ্ধতা ।

চাঁদপুরের কচুয়া উপজেলার প্রসিদ্ধ রহিমানগর বাজারে জলাবদ্ধতার কারনে জনদূর্ভোগ চরমে উঠেছে। রহিমানগর-ভাতেশ্বর রাস্তার রহিমানগর বাজার অংশে সাবেক জনতা ব্যাংকের সামনে প্রায় ২০০ফুট ব্যাপী জলাবদ্ধতা লেগেই থাকেই। একটু খানি বৃষ্টি হলেই হাটু জল জমে যায়। পানি সরে যাওয়ার কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতা দেখা দেয়। রাস্তার উভয় পাশে মালিকানাধীন জায়গায় বাসা বাড়ি সহ দোকান পাট গড়ে উঠেছে। ওই সব বাসা বাড়ি ও দোকান পাটের মালিকরা ড্রেনেজ করে পানি সরে যাওয়ার ব্যবস্থা করে দিতে সম্মত হচ্ছে না। ফলে জলাবদ্ধতার শিকার যানবাহন সহ সাধারন পথচরীরা ।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন জানান- আমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেলাল চৌধুরী সরজমিনে গিয়ে জলাবদ্ধতা পরিদর্শন করেছি । কিন্তু দোকানপাট ও বাসাবাড়ির মালিকদের বাধার মুখে ড্রেনেজ করা যাচ্ছে না ।

একই কথা বলেছেন রহিমানগর বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক হাজী কবির হোসেন। এমনি অবস্থায় জনমনে প্রশ্ন -এ সমস্যা সমাধানের কি কোন উপায় নেই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital