রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বিনামূল্যে চোখের ছানী অপারেশন করে প্রশংসিত চাঁদপুরে ‘বিজয়ী’

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৫ পিএম
বিনামূল্যে চোখের ছানী অপারেশন করে প্রশংসিত চাঁদপুরে ‘বিজয়ী’

বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং ইনার হুইল ক্লাব অফ আরুশির সহযোগিতায় বিনামূল্যে চোখের ছানী অপারেশনের পর বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সাথে রোগীরা।

মানুষ মরণশীল’ এই সত্যকে ধারণ করে পৃথিবীর নিয়মেই প্রতিটা মানুষকে মৃত্যুর হাত ধরে একদিন অনন্ত জীবনে চলে যেতে হয়। এই যে আমাদের পৃথিবীতে আসা এবং চলে যাওয়া, মাঝের এই সময়টা ব্যক্তির কর্মকান্ড পৃথিবীতে তাঁকে অনন্ত জীবন দান করে। ব্যক্তির ভালো কর্মকান্ড তাকে যেমনিভাবে সম্মানিত করে বাঁচিয়ে রাখে ঠিক তেমনিভাবে তার কু’কর্মের জন্যও তিনি অনন্তকাল বেঁচে থাকেন। ক্ষুদ্র এ জীবনে যে ক’জন ব্যক্তি পৃথিবীতে সৎকর্ম রেখে গেছেন তারা যুগযুগান্তর ধরে বেঁচে আছেন এবং অনন্তকাল বেঁচে থাকবেন।

বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং ইনার হুইল ক্লাব অফ আরুশির সহযোগিতায় চাঁদপুর মাজহারুল হক বি এন এস চক্ষু হাসপাতালে বিনামূল্যে ৩ জন গরিব ও দুস্থ রোগীর চোখের ছানি অপারেশন করে প্রশংসিত হচ্ছেন সংগঠনটি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) চাঁদপুরের অসহায় ৩ জন রোগীর অপারেশন হয়ে সুস্থ ভাবে বাসায় ফিরে গিয়েছে।

গত ২২শে সেপ্টেম্বর অসহায় ৬ জন রোগীকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা হয়। এর মধ্যে ৩ জন রোগীর ডায়াবেটিসে আক্রান্ত সহ অন্যান্য সমস্যা হওয়ায় তাদেরকে চিকিৎসা সেবা ঔষধ চশমা প্রদান করা হয় । ২২শে সেপ্টেম্বর সকল পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট পর্যালোচনা করে ২৭ শে সেপ্টেম্বর হসপিটালে ভর্তি করানো হয়। ২৮শে সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় অপারেশন করানো হয়।
আলহামদুলিল্লাহ আজকে বাসায় ফিরেছেন রোগীরা।

Model Hospital

“বিজয়ীর আলো” স্লোগানে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে এই অপারেশন এর আয়োজক বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন – বিজয়ী দীর্ঘ ৫ বছর মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে, ইনশাআল্লাহ সামনে আরও জনসেবা মূলক কাজ করবে।

গত ১লা ফেব্রুয়ারীতে বিজয়ীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে অসুস্থ রোগী নির্বাচিত করে আমরা আমাদের পারিবারিক ভাবে অর্থনৈতিক সাপোর্টে বিজয়ীর সার্বিক তত্তাবধানে রোগীদের অপারেশন এর ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ সামনে আরও রোগীকে চক্ষু চিকিৎসা দেওয়া হবে বিজয়ীর তত্তাবধানে।

তিনি আরও বলেন- মানুষের মৌলিক প্রয়োজন অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নিয়ে কাজ করেছি। বিজয়ী মানুষের কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে নানা রকম হাতে কলমে বিনা-মূল্য প্রশিক্ষন দিয়ে আসছে।

শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহদানে নানা রকম শিক্ষা সামগ্রী সহ প্রশিক্ষন প্রদান করা হচ্ছে।স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারের বিনামূল্যে পরামর্শ প্রদান, ঔষধ বিতরন, চক্ষু শিবির করে চশমা বিতরন এবং যাদের চোখের অপারেশন দরকার তাদের অপারেশন এর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। গত কয়েক মাসে ৩০ জন নারী পুরুষের বিনামূল্যে চোখের ছানী, নেত্রনালীর অপারেশন করানো হয়েছে। আর এসব সম্ভব হচ্ছে বিজয়ীর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি, বিজয়ীর এডভাইজার কানিজ ফাতেমা, নিলুফার করিম, মরিয়ম জামিলা এবং বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খানের সার্বিক সহযোগিতায়। ইনশাআল্লাহ এভাবে প্রতিমাসেই নানা রকম জনকল্যাণমুখী কাজ করে যাবে বিজয়ী।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।