রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

৩১ দফা বাস্তবায়নে মতলব উত্তরে উঠান বৈঠক

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২১ পিএম
৩১ দফা বাস্তবায়নে মতলব উত্তরে উঠান বৈঠক

৩১ দফা বাস্তবায়নে মতলব উত্তরের চরমাছুয়ার উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মতলব উত্তর উপজেলায় ঘরে ঘরে জনে জনে কর্মসূচীতে ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ সকল দিক থেকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার কথা অভিহিত করেছেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সম্ভাব্য প্রার্থী ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়ার সিরাজ বেপারীর বাড়ীর ওঠানে ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি দেলোয়ার হোসেন দেলু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল গনি তপাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন, চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নান্নু গাজী, যুবদল নেতা ইমাম হোসেন প্রমূখ।

এ সময় তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় এবং ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী। হিন্দু ভাইরাও এই বাংলাদেশেরই নাগরিক । তাই আমরা আমাদের প্রিয় দল বিএনপির পক্ষ থেকে  আমাদের হিন্দু ভাইদের ধর্মীয় উৎসব পালনে সর্বাত্মক সহযোগিতা করবো।

Model Hospital

দলীয় মনোনয়নের বিষয়ে প্রধান অতিথি বলেন, ‘প্রতিটি আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকতেই পারেন, তবে সার্বিক বিবেচনায় দল একজনকেই মনোনয়ন দেবে এটাই স্বাভাবিক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বিভেদ ও দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ দলে আমরা কোন শৃঙ্খলা চাই না, আমরা যেহেতু দল করি তাই আমাদের দলের নেতা তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবো।

জামায়াতে ইসলাম সম্পর্কে তিনি বলেন, তারা বাংলাদেশের পিয়ার পিয়ার প্রক্রিয়ার  নির্বাচনের কথা বলে মাঠ গরম করছে অথচ তারা নিজেরাই জানে না পিয়ার কি? তারা পিয়ার পিয়ার বলে বেহেস্তের টিকিট বিক্রি করছে।

এ সময় তিনি আরো বলেন, ‘যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।