শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : ডিসি মোহসীন উদ্দিন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৯ পিএম
চাঁদপুরের প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : ডিসি মোহসীন উদ্দিন
মতলব উত্তর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি মতলব উত্তর উপজেলার নান্দুরকান্দি সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
সব ভক্ত পূজারিদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘আপনারা আপনাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব পালন করবেন।
প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে। কোনো অপশক্তি আপনাদের পূজা উদযাপনে ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করলে ৯৯৯-এ  ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ আপনাদের সার্বিক সহযোগিতা করবে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “উৎসব কখনো একা উদযাপন করা যায় না; সকলকে নিয়ে উদযাপন করতে হয়। এটি বাংলাদেশের সম্প্রীতি এবং আমাদের সমাজের ঐক্যের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে উৎসব উদযাপন করি, একে অপরের খোঁজ-খবর রাখি- এটাই আমাদের সংস্কৃতি।”
তিনি আরও বলেন, “এই ধরনের উৎসব না হলে আমাদের সন্তানরা তা জানবে না এবং ঐতিহ্য হারিয়ে যাবে। আমরা আমাদের ইতিহাস ও ঐতিহ্য ধারণের মাধ্যমে গর্বিত হতে চাই।”
নিরাপত্তার বিষয়ে তিনি জানান, জেলার সকল মণ্ডপ সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। পূজা মণ্ডপ কমিটির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীসহ সরকারি সব দপ্তর প্রতিটি মণ্ডপে নজর রাখছে।
এসময় বক্তব্য রাখেন, যৌথবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ রকিব উদ্দিন, কেন্দ্রীয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডক্টর মুহাম্মদ জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital